রূপালী লাইফ কর্তৃক চট্রগ্রামের বহদ্দারহাটে ব্যবসা পর্যালোচনা ও উন্নয়ন সভা সম্পন্ন
নিজস্ব প্রতিনিধিঃ ১১ নভেম্বর ২০২৪ সোমবার চট্রগ্রামে রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর বহদ্দারহাট সার্ভিস সেলের উদ্যোগে একক ও ইসলামী জীবন তাকাফুল প্রকল্পে কর্মরত উন্নয়ন কর্মী ও কর্মকর্তাদের উপস্থিতিতে ব্যবসা পর্যালোচনা ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ জামিল মতিন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম কিবরিয়া। সভায় সভাপতিত্ব করেন এসইডি সুজিত কুমার দাশ। এছাড়াও উক্ত সভায় কোম্পানীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।