রেকর্ড ডেটের আগে বুধবার স্পট মার্কেটে যাচ্ছে নর্দান ইন্স্যুরেন্স প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৬ বিশেষ প্রতিনিধিঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি নর্দান ইন্স্যুরেন্স পিএলসি’র বুধবার (২৪ জুন) থেকে স্পট মার্কেটে লেনদেনে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ জুন। রেকর্ড ডেটের আগে বিনিয়োগকারীদের শেয়ার লেনদেন সম্পন্ন করার সুযোগ দিতে ২৪ ও ২৫ জুন নর্দান ইন্স্যুরেন্সের শেয়ার স্পট মার্কেটে লেনদেন হবে। রেকর্ড ডেটের কারণে ২৬ জুন কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। রেকর্ড ডেটের পরবর্তী কার্যদিবস থেকে কোম্পানিটির স্বাভাবিক লেনদেন পুনরায় শুরু হবে। SHARES অর্থনীতি বিষয়: