
বিশেষ প্রতিনিধি : ব্যাংকার মোঃ আব্দুল্লাহ আল মামুন শাহজালাল ইসলামী ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে যোগদান করেছেন| শাহজালাল ইসলামী ব্যাংকে এ পদে যোগদানের আগে তিনি আল-আরাফাহ ইসলামী ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালক( ডিএমডি) পদে কর্মরত ছিলেন|
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মোঃ আব্দুল্লাহ আল মামুন জামালপুর জেলার এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন| তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন| এছাড়া তিনি হিসাব বিজ্ঞানে এমবিএ ডিগ্রি অর্জনের পর কানাডার টরন্টো থেকে কানাডিয়ান সিকিউরিটিজ কোর্স (ঈঝঈ) এবং সার্টিফায়েড ফাইন্যান্সিয়াল প্ল্যানিং (ঈঋচ) সম্পন্ন করেন| পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এক্সিকিউটিভ এমবিএ সম্পন্ন করেন|
মোঃ আব্দুল্লাহ আল মামুন আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির কর্পোরেট প্রধান কার্যালয় ও শাখার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ২৮ বছর দায়িত্ব পালন করে পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করেন| তিনি ১৯৯৮ সালের ৩০ এপ্রিল প্রবেশনারি অফিসার হিসেবে তার ব্যাংকিং কর্মজীবন শুরু করেন এবং সর্বশেষ উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও সিবিও হিসেবে দায়িত্ব পালন করেন| তিনি আল-আরাফাহ ইসলামী ব্যাংকের তিনটি কর্পোরেট শাখায় শাখা ব্যবস্থাপক হিসেবে দীর্ঘ সময় কাজ করে শাখার ব্যবসায়িক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন| এছাড়া, তার কর্মময় জীবনে দেশে ও বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশাগত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন|