নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির উদ্যোক্তা পরিচালক কোম্পানিটির শেয়ার বিক্রির ঘোষনা দিয়েছে। রোববার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক এস এম আশরাফুল আলমের কাছে ৬ কোটি ৫৮ লাখ ৫৫ হাজার ১১১টি শেয়ার রয়েছে। এখান থেকে তিনি দেড় লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
আগামী ৩০ দিনের মধ্যে ঘোষণাকৃত শেয়ার ডিএসই পাবলিক ও ব্লক মার্কেটে বিক্রি সম্পন্ন করবেন।