সোনালী লাইফ এর মাসিক ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৪ সোনালী লাইফ এর মাসিক ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত =================================== নিজস্ব প্রতিনিধিঃ আজ ২ ডিসেম্বর ২০২৪ রবিবার সোনালী লাইফের মাসিক ব্যবসা উন্নয়ন সভা সারাদিনব্যাপী প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সারাদেশ থেকে আগত ব্রাঞ্চ ম্যানেজারদের অংশগ্রহনে উক্ত সভায় উপস্থিত আছেন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের স্বপ্নদ্রষ্টা ও শেয়ার হোল্ডার পরিচালক মোস্তফা গোলাম কুদ্দুস। এছাড়া আরো উপস্থিত আছেন, রূপালী ইন্স্যুরেন্স কোঃ লিঃ এর রিপ্রেজেন্টেটিভ পরিচালক ফৌজিয়া কামরুন তানিয়া, সোনালী লাইফের ভারপ্রাপ্ত মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সোনালী লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক এস এম মহিউদ্দিন ফারুকী, মোঃ তামজিদুল আলম, মোঃ গোলাম মোস্তফা, মোঃ আনোয়ার হোসেন এবং সহকারী ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ। News PhotoCard SHARES ব্যাংক বিমা অর্থ বিষয়: