সোনালী লাইফ এর ৬ষ্ঠ এমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড অর্জন প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৬ বিশেষ বিজ্ঞপ্তিঃ সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও একটি গৌরবজনক স্বীকৃতি অর্জন করেছে। থাইল্যান্ডের ব্যাংককে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি সম্মানজনক ৬ষ্ঠ এমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড লাভ করেছে। গ্রাহকসেবায় উৎকর্ষতা, আস্থা এবং উদ্ভাবনী সেবা প্রদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়। এ অর্জনের মাধ্যমে গ্রাহককেন্দ্রিক সেবায় সোনালী লাইফের ধারাবাহিক প্রতিশ্রুতি ও সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি পেল। উল্লেখ্য, এর আগেও সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তিনটি পৃথক ক্যাটাগরিতে এমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছে, যা কোম্পানির ক্রমবর্ধমান সাফল্য, দক্ষতা ও সক্ষমতার প্রমাণ বহন করে। সোনালী লাইফের পক্ষ থেকে ব্যাংককে অবস্থানরত কোম্পানির প্রতিনিধি মো. রেজাউল করিম আবির অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কারটি গ্রহণ করেন। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ভবিষ্যতেও গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে দেশের বীমা খাতে ইতিবাচক অবদান রাখতে বদ্ধপরিকর। SHARES অর্থনীতি বিষয়: