স্ত্রীকে শেয়ার উপহার দেবেন ব্যাংকের উদ্যোক্তা প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৩ নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা মো. মনসুরুজ্জামান শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছে। এই উদ্যোক্তা তার স্ত্রীর কাছে ৫ লাখ ৩০ হাজার শেয়ার হস্তান্তর করবেন। ডিএসইর মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে, ব্যাংকটির উদ্যোক্তা মনসুরুজ্জামানের কাছে কোম্পানিটির মোট ১৫ লাখ ৩০ হাজার শেয়ার আছে। এর মধ্যে থেকে তিনি ৫ লাখ ৩০ হাজার শেয়ার তার স্ত্রী সুলতানা ফেরদৌসী বেগমকে (সাধারণ শেয়ারহোল্ডার কোম্পানির) উপহার দেবেন। এই উদ্যোক্তা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার স্ত্রীকে ডিএসইর লেনদেন সিস্টেমের বাইরে যেয়ে উপহার দিতে পারবেন। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: