বিশেষ প্রতিনিধিঃ স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সম্মেলন ২০২৪ সমুদ্র সৈকত কক্সবাজারে অনুষ্ঠিত হয়। ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে গত ১৮-১৯ -২০ /২৪ চারদিন ব্যাপি সারা দেশ থেকে বাছাইকৃত প্রায় ২০০ জনের অধিক কর্মকর্তাদের নিয়ে সমুদ্র সৈকত কক্সবাজার গোল্ডেন হিলের সম্মেলন কক্ষে বার্ষিক সম্মেলন২০২৪ অনুষ্ঠিত হয়েছে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা হেদায়েত হোসেন আকাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মান্যবর পরিচালক মারজানুর রহমান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আর এস এম গ্রুপের পরিচালক ইখতিয়ার উদ্দিন শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু মোহাম্মদ শফিক শাওন। উন্নয়ন প্রশাসন বিভাগের ইনচার্জ সাজিদুর রহমান। কোম্পানির সিনিয়র উপ ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম খানের সঞ্চালনায় শুরুতেই পবিত্র কোরআনে পাক থেকে তেলাওয়াত করা হয়। এরপর অনুষ্ঠানের সভাপতি কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা হেদায়াত হোসেন আকাশ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য উপস্থাপন করেন, এবং শুরুতেই কোম্পানির সার্বিক পরিস্থিতি উপস্থাপন করে ২০২৪ সালের সকল আয় ব্যয়ের হিসাব তুলে ধরেন এবং ২০২৫ সালের বার্ষিক ব্যবসার কর্ম পরিকল্পনা সকলের সামনে উপস্থাপন করেন, উন্নয়ন প্রশাসন বিভাগের ইনচার্জ জনাব সাজেদুর রহমান সকল কে ধন্যবাদ জানিয়ে বলেন এত সংক্ষিপ্ত সময়ে সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে, ঈদের পর সারা বাংলাদেশে বিভাগ ওয়ারই সম্মেলন করা হবে। এরপর কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু মোঃ শফিক শাওন বলেন আমার কাছে ব্যবসা করার মতো অনেক পরিকল্পনা আছে আপনারা সকলে যদি আমাকে সহযোগিতা করেন তাহলে ২০২৫ সালে কোম্পানিকে একটি মডেল কোম্পানিতে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ, এরপরের প্রধান বক্তা আরএসআরএম গ্রুপের নির্বাহী পরিচালক ইখতিয়ার উদ্দিন শাহিন শুরুতেই কোম্পানির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান স্যারের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন, এবং বলেন আপনারা অনেক চড়াই-উৎরাই পার করে অনেক ধৈর্য ধারণ করে ২০২৪ সালের ব্যবসা শেষ করেছেন।

কোম্পানির পরিচালনা পর্ষদ আপনাদের সাথে আছে আপনারা সাহসিকতার সাথে ব্যবসা করে যাবেন আমাদের আর বসে থাকার সময় নাই, সকলে ঐক্যবদ্ধ হয়ে স্বদেশ লাইফকে বাংলার দরবারের শ্রেষ্ঠ কোম্পানি হিসেবে গড়ে তুলতে হবে, সর্বশেষ প্রধান অতিথি কোম্পানির সম্মানিত পরিচালক মার্জানুর রহমান তার বক্তৃতায় দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন তিনি বলেন আমাদের উপরে আস্থা রাখুন, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় নতুন নতুন সংগঠন সৃষ্টি করে ব্যবসা বৃদ্ধি করুন, আপনাদের সকল সমস্যা আমরা সমাধান করে দিব, উন্নতমানের আইটি সেক্টর গঠন করা হবে আপনাদের বিভিন্ন কর্যক্রম ছোট ছোট বিজ্ঞাপন আকারে ফেসবুকে ছাড়বেন, আমরা অচিরেই একটি সুন্দর বিজ্ঞাপন প্রচারের ব্যবস্থা করব, গ্রাহকের স্বার্থে আমরা সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত আছি।
অনুষ্ঠানের সিনিয়র ডিএমডি, শিল্পী আক্তার, শেখ মনিরুল ইসলাম, হেলাল চৌধুরী, মোঃ সাইফুল ইসলাম, এবং ডি এম ডি মোহাম্মদ ইদ্রিস আলী, ফিরোজ আলম লিটন, মীর মোহাম্মদ আলী আবুল কালাম আজাদ নূরে আলম, শাকিল আহমেদ, তারিকুল ইসলাম মামুন সহ সংগঠন প্রধানগণ বক্তব্য প্রদান করেন, সর্বশেষে অনুষ্ঠানের সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে বর্ণাঢ্য সংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শেষ হয়।