স্বদেশ ইসলামী লাইফের ময়মনসিংহ (মুশল্লী) অফিসে মৃত্যু দাবির চেক হস্তান্তর এবং উন্নায়ন সভা প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৪ নিজস্ব প্রতিনিধি : স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ময়মনসিংহ জেলার নান্দাইল থানাধিন মুশল্লী সার্ভিস সেল এর গ্রাহকের নমিনি মোছাম্মদ নার্গিস আক্তার এর হাতে এক লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়। ৩০/১১/২০২৪ রোজ শনিবার কোম্পানির সহকারি বস্থাপনা পরিচালক নাদিরা শিল্পীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক হস্তান্তর করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) হেদায়েত হোসেন আকাশ, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোম্পানির উন্নয়ন প্রশাসন বিভাগের ইনচার্জ জনাব সাজিদ হোসেন। আরো উপস্থিত ছিলেন কোম্পানির প্রধান কার্যালয়ের থেকে আগত সি: ডি এম ডি মোহাম্মদ সাইফুল ইসলাম।চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হেদায়াত হোসেন আকাশ তার বক্তৃতায় বলেন স্বদেশ ইসলামী লাইফ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে। আমরা সারা বাংলাদেশ ঘুরে ঘুরে যেখানেই সমস্যা সেখানেই সমাধান করার চেষ্টা করছি।আপনারা আমাদের পাশে থাকবেন। গ্রাহকের যে কোনো প্রকার দাবী দ্রুত সময়ে পরিশোধ করতে আমরা বদ্ধপরিকর, আমার জন্য দোয়া করবেন, প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিতে আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। অনুষ্ঠানে এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন এবং উক্ত অফিসের শতাধিক কর্মী কর্মকর্তা উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করে তোলেন, অনুষ্ঠানের সভাপতি এবং উক্ত অফিসের ইনচার্জ নাদিরা শিল্পী সমাপনী বক্তব্যে বলেন, আপনারা সকলেই আমাকে সহযোগিতা করলে ডিসেম্বর মাসে ভালো ব্যবসা করতে পারবো ইনশাল্লাহ। SHARES ব্যাংক বিমা অর্থ বিষয়: