স্বদেশ ইসলামী লাইফ ঘুরে দাঁড়িয়েছে এমডি (সিসি) হেদায়াত হোসেন আকাশ এর দক্ষ নেতৃত্বে
নিজস্ব প্রতিনিধি :চতুর্থ প্রজন্মের জীবন বীমা কোম্পানি স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিগত এক বছর অনেকটা ঢিলে ঢালা ভাবে একটি কঠিন দুরাবস্থার ভেতর দিয়ে চলছিল। এক পর্যায়ে বাংলাদেশ সরকারের আর্থিক প্রতিষ্ঠান আইডিআরএ কোম্পানিটিতে প্রশাসক নিয়োগ দেন। তিনি দায়িত্ব নেওয়ার প্রায় তিন মাস পরে কোম্পানির চেয়ারম্যানের আপিলের ভিত্তিতে হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রশাসক হিসেবে তার নিয়োগ স্থগিত করেন,যা বর্তমানে আইডিয়ারের আপিলের ভিত্তিতে হাইকোর্টের আপিল বিভাগের বিচারাধীন আছে । মাঠ পর্যায়ের কয়েক লক্ষ গ্রাহক কর্মী কর্মকর্তা সকলের কথা চিন্তা করে স্বদেশ ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানির সিনিয়র ডিএমডি হেদায়াত হোসেন আকাশ কে মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ প্রদান করেন, গত ০৪/০৯/২০২৪ তারিখ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জনাব মাকসুদুর রহমান স্ব শরীরে এসে প্রধান কার্যালয়ের বোর্ড রুমে সকল সিনিয়র কর্মকর্তা এবং ইনডোর স্টাফদের সামনে তার ওপর অর্পিত দায়িত্ব বুঝিয়ে দেন এবং সকলকে নিয়ে মিলেমিশে একসাথে কাজ করার নির্দেশ প্রদান করেন। নতুন সিইও তার অভিজ্ঞতা ও মেধা দিয়ে সাবলীল ভঙ্গিতে তার কার্যক্রম শুরু করেন। এরপর থেকে কোম্পানিটি ব্যাপক সাফল্য এবং সুনামের সাথে ব্যবসায়িক ভাবে ঘুরে দাঁড়িয়েছে। ইতিমধ্যে বিগত এক মাসে মাঠ পর্যায়ে ৩৫ লক্ষ ৯ হাজার ৮৮৫ টাকা বিভিন্ন প্রকার গ্রাহকের দাবী পরিশোধ করা হয়েছে। এছাড়া তিনি বকেয়া অফিস ভাড়া, স্টাফদের বেতন, আইটি বিভাগ চালু করা সহ গ্রাহকদের সেবায় নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করেছেন।যার ফলে মাঠ পর্যায়ে কোম্পানিটির অবস্থা এখন অনেক ভালো। কোম্পানির এই সাফল্যের পিছনে কারণ জানতে চাইলে বর্তমান সিইও,( চলতি দায়িত্ব) হেদায়াত হোসেন আকাশ, ব্যাংক বীমা অর্থ নিউজ, এবং এই আমার দেশ পত্রিকার প্রতিনিধিকে জানান মাননীয় বোর্ড চেয়ারম্যান আমার উপর আস্থা রেখে স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দায়িত্ব দিয়েছেন। আমি দায়িত্ব নেওয়ার পর প্রতিষ্ঠানের সকল নতুন এবং পুরাতন কর্মকর্তাদের সাথে বসে কাজের একটি সুন্দর পরিবেশ তৈরি করার চেষ্টা করেছি। প্রথম অবস্থায় গ্রাহকদের বকেয়া দাবি নিষ্পত্তির ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেছি।ইতিমধ্যে আমি প্রায় ৩৫ লক্ষ ০৯ হাজার টাকার বেশি বিভিন্ন প্রকার দাবি পরিশোধ করেছি, আইটি বিভাগ বন্ধ থাকার কারণে কোন প্রকার নির্বাহী রশিদ ওআর দেওয়া সম্ভব হতো না, আমি নতুন ভাবে আইটি বিভাগ চালু করে গ্রাহকের মেসেজ, দলিল দেওয়ার ব্যবস্থা করছি। মাঠ পর্যায়ের বিভিন্ন অফিসের বকেয়া বিল নীতিমালা অনুযায়ী পরিশোধ করে একটি পরিষ্কার ঝকঝকে জায়গায় নিয়ে এসেছি। এই কোম্পানিতে আমার কোন শত্রু নাই, আমি প্রতিষ্ঠানের নিয়োগ কৃত নতুন এবং পুরাতন সবাইকে নিয়ে সুন্দরভাবে মিলেমিশে এই কোম্পানিটিকে একটি ভালো জায়গায় নিয়ে যেতে চাই।মাঠ পর্যায়ের সকল কর্মী/ কর্মকর্তা প্রধান কার্যালয়ের সকল ইনডোর স্টাফ যদি আমাকে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ চলতি বছর সম্মানজনক একটা প্রথম বর্ষ ব্যবসা করতে পারব। তিনি আরো বলেন,এই প্রতিষ্ঠানে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান স্যারের নির্দেশনা নিয়ে আমি সামনে এগোতে চাই। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন।এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন তিনি ১৯৯৬ সাল থেকে ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানির মাধ্যমে ফেনী জেলায় মুহুরিগঞ্জ থানা এলাকা থেকে বীমা পেশায় কার্যক্রম শুরু করেন , এরপর ২০০০ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত সান লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২৪ সালের আগস্ট পর্যন্ত স্বদেশ ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সিনিয়র উপব্যবস্থাপনা পরিচালক পদে আসীন ছিলেন ,বর্তমানে এমডি (সি সি) হিসেবে দায়িত্ব পালন করছি 'বিগত ২৮ বছর অত্যন্ত সততা এবং দক্ষর সাথে বীমা পেশায় কাজ করেছি। সততা এবং ধৈর্য নিয়ে কাজ করলে মাঠ পর্যায় থেকেও এমডি হওয়া যায়, আমি নিজেই তার প্রমাণ।