
বিশেষ প্রতিবেদক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র উদ্যোগে আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (২৯ মার্চ) কর্তৃপক্ষের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইডিআরএ সদস্য (প্রশাসন) মো. ফজলুল হক। সভায় কর্তৃপক্ষের অন্যান্য সদস্যসহ সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
এর আগে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের কর্মসূচির অংশ হিসেবে ওই দিন সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করে আইডিআরএ।