১২ প্রতিষ্ঠান পাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার

প্রকাশিত: ১:৪৪ পূর্বাহ্ণ, আগস্ট ৯, ২০২৩

দেশের শিল্প খাতে বিশেষ অবদান রাখায় ছয় শ্রেণিতে ১২ শিল্পপ্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার-২০২২ দিচ্ছে সরকার। মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে শিল্প মন্ত্রণালয়।

এতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে শিল্প উদ্যোক্তা বা প্রতিষ্ঠানকে শিল্প খাতে অবদানের স্বীকৃতি প্রদান, প্রণোদনা সৃষ্টি ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে এই পুরস্কার দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন: চারশ কোটি টাকার নিচে নামলো লেনদেন

এবার বৃহৎ শিল্প শ্রেণিতে রানার অটোমোবাইলস, জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকস ও বিএসআরএম স্টিলস পুরস্কার পাচ্ছে।

বিজ্ঞাপন

মাঝারি শিল্প শ্রেণিতে পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে নিতা কোম্পানি ও নোমান টেরি টাওয়েল মিলস। ক্ষুদ্র শিল্পে পুরস্কার পাচ্ছে হজরত আমানত শাহ স্পিনিং মিলস, বসুমতী ডিস্ট্রিবিউশন ও টেকনো মিডিয়া।

আরও পড়ুন: চিনি ও খাদ্য শিল্প করপোরেশন এবং বিকাশের চুক্তি

এছাড়া হাইটেক শিল্পে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ ও সুপারস্টার ইলেকট্রিক্যাল এক্সেসরিজ; মাইক্রো শিল্পে গ্রিন জেনেসিস ইঞ্জিনিয়ারিং ও কুটিরশিল্পে সামসুন্নাহার টেক্সটাইল পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে