
বিশেষ বিজ্ঞপ্তিঃ বুধবার (২৫ মার্চ ) তারিখে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড (চ্যানেল আই) এর কনফারেন্স রুমে দুই কর্মদিবসের মধ্যে জনপ্রিয় অভিনেতা মরহুম শামস ইবনে ওবায়েদ (শামস সুমন) এর মৃত্যুদাবীর ২,০০,০০০/- টাকার চেক হস্তান্তর করেন।
এই চেক চ্যানেল আই কর্তৃপক্ষ ও শামস ইবনে ওবায়েদ (শামস সুমন) এর স্ত্রীর নিকট হস্তান্তর করেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর মাননীয় চেয়ারম্যান জনাব মজিবুল ইসলাম, কোম্পানীর মূখ্য নির্বাহী কর্মকর্তা জনাব নিমাই কুমার সাহা, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আলহাজ্ব ইদ্রিস মিয়া তালুকদার ও কোম্পানীর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব মো: ফজলুর রহমান ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের জনপ্রিয় গণমাধ্যম ব্যক্তিত্ব ও চ্যানেল আইয়ের বার্তা প্রধান জনাব শাইখ সিরাজ এবং মরহুমের স্ত্রী সহ পরিবারের সদস্যগণ।