চার্টার্ড লাইফ-এর কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৪ নিজস্ব প্রতিবেদক : চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং মোনাক ই-সার্ভিসেস এনআরবি সলিউশন লিমিটেড-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চার্টার্ড লাইফ-এর মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব এস এম জিয়াউল হক, এফএলএমআই এবং মোনাক ই-সার্ভিসেস এনআরবি সলিউশন লিমিটেড-এর সহ-প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ মাহেদি স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এছাড়াও উপস্থিত ছিলেন চার্টার্ড লাইফ-এর ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব এডিসি জনাব এস.এম সাঈদ হোসেন সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ । উক্ত চুক্তির আওতায় মোনাক ই-সার্ভিসেস এনআরবি সলিউশন লিমিটেড এখন থেকে চার্টার্ড লাইফ-এর ইন্স্যুরেন্স সেবা গ্রাহক পর্যায়ে বিক্রি করতে পারবেন। SHARES অর্থনীতি বিষয়: