কুয়াকাটায় স্বদেশ ইসলামী লাইফের সেলিব্রেশন ২০২৪ অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৫

নিজস্ব প্রতিনিধি : সমুদ্র কন্যা কুয়াকাটায় হোটেল সি ক্রাউন এর অডিটোরিয়ামে, স্বদেশ ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মেট্রো প্রকল্পের ইনচার্জ কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আবু মোহাম্মাদ শফিকুল ইসলাম শাওন এর নেতৃত্বে সারা দেশ থেকে প্রায় একশ জন সেলেব্রিটিকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়, কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক জনাব তারিকুল ইসলাম মামুনের সভাপতিতে,এবং সিনিয়র উপ ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম খান এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) জনাব হেদায়েত হোসেন আকাশ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ডায়নামিক লিডার শফিক শাওন।

বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন কোম্পানির সিনিয়র উপ ব্যবস্থাপনা পরিচালক শেখ মনিরুল ইসলাম। উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ ইদ্রিছ আলী। বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন কোম্পানির উন্নয়ন প্রশাসন এইচ আর এডমিন বিভাগের প্রধান জনাব সাজিদুর রহমান সাজিদ, প্রধান অতিথি জনাব হেদায়েত হোসেন আকাশ বলেন, কোম্পানির নতুন প্রকল্প মেট্রো প্রজেক্ট সারা বাংলাদেশে অতি দ্রুত এগিয়ে যাচ্ছে। আপনাদের কর্মদক্ষতার মাধ্যমে কোম্পানিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনাদের সকলের সফলতা কামনা করছি। তিনি কোম্পানির সম্মানিত চেয়ারম্যান জনাব মাকসুদুর রহমানের জন্য সকলের কাছে দোয়া চান। এবং আগামী মাসের ৭ তারিখে সাজেক ভ্যালি সেলিব্রেটি প্রোগ্রামের সফলতা কামনা করেন। এছাড়াও আগামী মাসে কক্সবাজার সম্মেলনের প্রস্তুতি ও কর্ম দক্ষতার উপর বিশেষ আলোচনা করেন, তিনি আরো বলেন ২০২৪ সালে কোম্পানী ঘুরে দাড়িয়েছে।২০২৫ সালে স্বদেশ লাইফকে মডেল কোম্পানী হিসাবে গড়ে তুলবো। অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আলী মোহাম্মদ শাওন শফিক বলেন আপনাদের প্রত্যেকের কঠোর পরিশ্রম আজকের এই সফলতা এনে দিয়েছে। আগামী একমাস মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েন আগামী মাসের ৭ তারিখ আমরা সাজেক ভ্যালি প্রোগ্রাম করব। স্বদেশ ইসলামী লাইফ সামনের দিকে এগিয়ে যাচ্ছে আপনাদের পূর্ণাঙ্গ সহযোগিতা পেলে স্বদেশ লাইফ কে বাংলার দরবারে শ্রেষ্ঠ কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। বিশেষ অতিথি জনাব সাইফুল ইসলাম তার বক্তৃতায় বলেন কঠোর পরিশ্রম এবং আপনাদের যোগ্যতা দিয়ে কোম্পানিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি আপনাদের পাশে আছি এবং থাকবো।

আগামী দিন যেকোনো প্রোগ্রাম থ্রো করলে আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ প্রতিমাসে এ রকম একটি করে প্রোগ্রাম উপহার দিব। অনুষ্ঠানে শেখ মনিরুল ইসলাম বলেন, আমাদের বর্তমান এমডি দায়িত্ব নেওয়ার পর ০১ কোটি টাকার ও বেশি বিভিন্ন দাবী পরিশোধ করেছেন, কোম্পানির সকল গ্রাহক এবং কর্মিদের আস্থা অর্জন করেছেন। ২০২৫ সাল হবে স্বদেশ লাইফের সাফল্যের বছর। জনাব ইদ্রিছ আলী বলেন, আমি এই কোম্পানিতে শুরু থেকে আছি বরিশাল অন্চালের সকল সমস্যা সমাধান হয়েছে, এই ধারাবাহিকতা অভ্যাহত থাকলে কোম্পানি একটি মডেল কোম্পানি হবে।

আমাদের নিজস্ব টাওয়ার আছে অনুষ্ঠানের সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করেন।পরবর্তীতে কুয়াকাটার স্থানীয় শিল্পী এবং কোম্পানির বিভিন্ন শিল্পীদের নিয়ে কনসার্ট এবং সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। তিন দিন ব্যাপী এই প্রোগ্রামে প্রায় ১০০ জন কর্মী কর্মকর্তা সমুদ্র কন্যা কুয়াকাটাই এই মুহূর্তে অবস্থান করছেন।