চিফ মার্কেটিং অফিসার হিসেবে দায়িত্ব পেলেন যমুনা লাইফের ডিএমডি মোঃ শামসুদ্দিন। প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৩ নিজস্ব প্রতিনিধিঃ আজ ১৭ আগস্ট ২০২৩ ইং যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড এর প্রধান কার্যালয়ে জনাব মোহাম্মদ শামসুদ্দিন কে বিভিন্ন ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদবি থেকে পদোন্নতি দিয়ে চিফ মার্কেটিং অফিসার হিসেবে পদায়ন করা হয়, এসময় উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় চেয়ারম্যান জনাব মোঃ বদরুল আলম, কোম্পানির মাননীয় উন্নয়ন কমিটির চেয়ারম্যান জনাব মোঃ সাবেদুর রহমান, কোম্পানির মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব কামরুল হাসান খন্দকার, কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচাল জনাব মোঃ কামরুজ্জামান ও কোম্পানির ডেক্স ও ঊর্ধ্বতন ডেভলপমেন্টের কর্মকর্তাগন, এ সময় মাননীয় চেয়ারম্যান মহোদয় এই পদোন্নতিতে কোম্পানির দায়িত্ব যথাযথভাবে পালন করার আহ্বান করেন,এবং উত্তর উত্তর সাফল্য কামনা করেন। উল্লেখ্য জনাব শামসুদ্দিন কোম্পানির শুরু থেকে কোম্পানির প্রধান কার্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন ।এছাড়াও তিনি রাষ্ট্রীয় জীবন বীমা, গোল্ডেন লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন, দায়িত্ব বুঝে নেওয়ার পর জনাব শামসুদ্দিন বলেন আমি দীর্ঘদিন বিভিন্ন বীমা কোম্পানিতে কাজ করেছি এবং যমুনা লাইফ ইন্সুরেন্স কোম্পানিতে শুরু থেকে কাজ করে আসছি ।কোম্পানির সকল কর্মকর্তা যদি আমাকে সহযোগিতা করে। তাহলে এই কোম্পানিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো, তিনি সর্বশেষে সকলের দোয়া কামনা করেন SHARES চাকরি বিষয়: