বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের ময়মনসিংহ ঘাটাইলে উন্নয়ন সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৪

বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের ময়মনসিংহ ঘাটাইলে উন্নয়ন সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধিঃ আজ ১৬ নভেম্বর ২০২৪ শনিবার বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর আওতাধীন ময়মনসিংহ ডিভিশন কার্যালয়ের মাধ্যমে ঘাটাইল জোনাল অফিসে উন্নয়ন সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে ঘাটাইল জোনাল অফিসের ইনচার্জ ও এএডি মোঃ শিবলু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা ও সিইও মোঃ নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুম হাসান জামাল। অনুষ্ঠানে অত্র এলাকার প্রায় ৭০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।