এনআরবি ইসলামিক লাইফ’র কিশোরগঞ্জের জোনাল অফিসে মৃত্যুদাবী চেক হস্তান্তর

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৬

বিশেষ প্রতিনিধিঃ শনিবার ( ১৮ এপ্রিল) এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি কিশোরগঞ্জের পাকুন্দিয়া জোনাল অফিসে বীমা গ্রাহক মরহুম তৌফিকুল ইসলামের মৃত্যুদাবী চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোঃ শাহ্ জামাল হাওলাদার, জনাব এইচ.এম. মিলন রহমান, এএমডি (সেলস অ্যান্ড মার্কেটিং), জনাব মোঃ মোজাম্মেল হক, এসইভিপি (সেলস অ্যান্ড মার্কেটিং)।

নমিনি (সম্পর্কে বাবা) জনাব সুরুজ এর হাতে ১,৪৪,৩৯০/- (এক লক্ষ চৌচল্লিশ হাজার তিনশত নব্বই) টাকার চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর সম্মানিত শেয়ারহোল্ডার এম. মাহফুজুর রহমান।

মৃত্যুদাবি চেক হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আহসান হাবীব , ডিজিএম ও ইনচার্জ, পাকুন্দিয়া জোনাল অফিস, কিশোরগঞ্জ।

এছাড়াও বিনয় ভূষণ শীল , এসভিপি (সেলস অ্যান্ড মার্কেটিং) সহ কোম্পানির কর্মী-কর্মকর্তা, বীমা গ্রাহক ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।