ময়মনসিংহে বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা ও কৌশলগত সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, মে ৭, ২০২৬

বিশেষ প্রতিনিধি: বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় ম্যানেজার কনফারেন্স, ব্যবসা পরিকল্পনা ও কৌশলগত সভা বৃহস্পতিবার (০৭ মে) অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় মূখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মুহাম্মদ নুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও ময়মনসিংহ বিভাগীয় প্রধান জনাব মাসুম হাসান জামাল।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির এজেন্সি ডিরেক্টর জনাব শিবলু মিয়া, জনাব হাবিবুর রহমান এবং সহকারী এজেন্সি ডিরেক্টর জনাব মেহেদী হাসান।

সভায় সভাপতিত্ব করেন এজেন্সি ডিরেক্টর জনাব শাহিন মিয়া।

সভায় আগামী দিনের ব্যবসায়িক লক্ষ্য, পরিকল্পনা ও কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

পাশাপাশি প্রথম কোয়ার্টারে অসাধারণ সাফল্য অর্জনকারী ব্রাঞ্চ ম্যানেজারদের সম্মাননা প্রদান করা হয় এবং তাদেরকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছার মাধ্যমে সম্মানিত করা হয়।