সোনালী ইনভেস্টমেন্টের ১৬তম সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, মে ১৮, ২০২৬

বিশেষ প্রতিনিধিঃ সোনালী ব্যাংক পিএলসির সাবসিডিয়ারি সোনালী ইনভেস্টমেন্ট পিএলসির ১৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

১৭ মে রবিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন সোনালী ইনভেস্টমেন্ট পিএলসির চেয়ারম্যান ও সোনালী ব্যাংক পিএলসির এমডি অ্যান্ড সিইও জনাব মো. শওকত আলী খান।

সভায় অন্যান্যদের মধ্যে সোনালী ইনভেস্টমেন্ট পিএলসির পরিচালক জনাব খান ইকবাল হোসেন, জনাব মোহাম্মদ মিজানুর রহমান, জনাব মো. ইকবাল হোসেন, সোনালী ইনভেস্টমেন্ট পিএলসির সিইও জনাব আশরাফুল হায়দার চৌধুরী এবং সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব মো. আবু সাঈদ, জনাব মো. রেজাউল করিম ও জনাব মো. রফিকুল ইসলাম অংশগ্রহণ করেন।