জেনিথ ইসলামী লাইফের বাড্ডা শাখার ১ যুগ পূর্তি উপলক্ষে উন্নয়ন সভা অনুষ্ঠিত প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৫ নিজস্ব প্রতিবেদক: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির বাড্ডা শাখার সাফল্যোর ১ যুগ পূর্তি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিনব্যাপী উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারী জেনারেল ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার এস এম নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন প্রশাসন বিভাগের এসভিপি ও ইনচার্জ মোহাম্মদ নিজাম উদ্দিন। সভার সভাপতিত্ব করেন সংগঠন প্রধান জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম। সভায় প্রায় শতাধিক বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভার সভাপতিত্ব করেন সংগঠন প্রধান মোহাম্মদ সাইফুল ইসলাম। সভায় প্রায় শতাধিক বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। SHARES অর্থ নিউজ বিষয়: