রাজশাহীতে মার্কেন্টাইল ইসলামী লাইফ এর জীবন বীমার তাৎপর্য শীর্ষক আলোচনা ও ব্যবসা উন্নয়ন সভা ২০২৫ অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৫

খবর বিজ্ঞপ্তি : রাজশাহীতে আজ ( ৩১ ডিসেম্বর) মার্কেন্টাইল ইসলামী লাইফের অঞ্চলের ইসলামী জীবন বীমার তাৎপর্য শীর্ষক আলোচনা ও ব্যবসা উন্নয়ন সভা-২০২৫ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ সলিম উল্লাহ।

উক্ত অনুষ্ঠানে কোম্পানির ইভিপি ও রাজশাহী অফিসের ইনচার্জ মোঃ আব্দুল বারী ইবনে জামান এর সভাপতিত্বে রাজশাহী অফিসে এই সভা অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. মির্জা গোলাম সারোয়ার পিপিএম, অবসর প্রাপ্ত পুলিশ কর্মকর্তা এবং ড. সাদেকুল ইসলাম (বাচ্চু), প্রভাষক দেবীপুর কলেজ দূর্গাপুর, রাজশাহী।