সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী : বীমা খাতে অনিয়মের অভিযোগের তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেয়া হবে প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৬ নিজস্ব প্রতিনিধিঃ দেশের বীমা কোম্পানির বিরুদ্ধে গ্রাহকদের অভিযোগের প্রেক্ষিতে বীমা নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’র তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে| জাতীয় সংসদের চলমান অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমাান এসব কথা বলেন| সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে স্পীকারের মাধ্যমে জানতে চান, তারর নিজ নির্র্বাচনি এলাকাসহ সারাদেশে লক্ষ লক্ষ বীমা গ্রাহক বীমা কোম্পানিতে তাদের কষ্টার্জিত টাকা জমা রেখে ফেরত পাচ্ছেন না| বীমা করে দেশের জনগন এক ধরনের প্রতারিত হচ্ছে| এ বিষযে সরকার কোন পদক্ষেপ নিয়েছে কিনা, অথবা নিচ্ছে কিনা সে বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই| প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে বিরোধী দলের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের প্রশ্নের জবাবে বলেন, বীমা কোম্পানিগুলো দেখভালের দায়িত্বে নিয়োজিত সরকারি নিয়ন্ত্রক সংস্থা ইড্রায় নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে| তিনি দায়িত্ব ভার গ্রহন করেই এ সব বিষয়ে তদন্ত করছেন| তদন্ত প্রতিবেদন হতে পেলেই অভিযুক্ত বীমা কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেযা হবে| সংসদে আবদুল হান্নান মাসউদ দেশের বীমা খাতে দীর্ঘদিনের অনিয়ম, ক্ষতিগ্রস্ত পলিসিহোল্ডারদের দুর্ভোগ এবং গ্রাহকদের অর্থ ফেরত পাওয়ার সমস্যার বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন| তিনি অভিযোগ করেন, কয়েকটি বীমা কোম্পানি বিভিন্ন আকর্ষণীয় অফার ও প্রতিশ্রুতির মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছে| পরবর্তীতে অনেক গ্রাহক তাদের জমা করা অর্থ ফেরত পাওয়া নিয়ে সমস্যার মুখোমুখি হয়েছেন| সংসদ সদস্য আরও অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে কিছু বীমা কোম্পানির মাধ্যমে ব্যাপক আর্থিক অনিয়ম হয়েছে| তিনি ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অর্থ পুনরুদ্ধার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের উদ্যোগ জানতে চান। জবাবে প্রধানমন্ত্রী বলেন, বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এসব অভিযোগের বিষয়ে কাজ করছে| তিনি বলেন, আইডিআরএতে নতুন চেয়ারম্যান দায়িত্ব নেয়ার পর অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে| SHARES অর্থনীতি বিষয়: