আস্থা লাইফ ইন্স্যুরেন্স এর ১১ লক্ষ টাকার মৃত্যুদাবীর চেক প্রদান প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৬ নিজস্ব প্রতিনিধিঃ আজ প্রধান কার্যালয়ে আস্থা লাইফ এর সম্মানিত বীমা গ্রাহক মরহুম মোঃ বাদশার ইন্তেকালে তাঁর মনোনীত ব্যক্তি স্ত্রী রাশেদা আক্তারের নিকট মৃত্যু দাবীর ১১,০৫,০০০/-(এগারো লক্ষ পাঁচ হাজার) টাকার চেক হস্তান্তর করেন আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ্ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ)। এ সময় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এই ঘটনা প্রমাণ করে—বীমা শুধু একটি আর্থিক চুক্তি নয়, এটি পরিবারকে নিরাপত্তা ও নিশ্চয়তা দেওয়ার একটি দায়িত্বশীল ব্যবস্থা। প্রিয়জনের অনুপস্থিতিতেও যেন পরিবার আর্থিকভাবে অসহায় না হয়, সেই নিশ্চয়তাই বীমার মূল শক্তি। আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রতিশ্রুতিবদ্ধ—সময়মতো ও স্বচ্ছতার সঙ্গে গ্রাহকের অধিকার নিশ্চিত করতে। SHARES সারা বাংলা বিষয়: