জেনিথ ইসলামী লাইফ এর ব্রাঞ্চ ম্যানেজার মিটিং ও ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৬ বিশেষ বিজ্ঞপ্তিঃ মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর মৌরি রেস্টুরেন্টের কনফারেন্স রুমে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্রাঞ্চ ম্যানেজার মিটিং ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারী জেনারেল ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার জনাব এস এম নুরুজ্জামান। সভার সভাপতিত্ব করেন কোম্পানীর চিফ মার্কেটিং অফিসার (সিএমও) জনাব মোঃ আরিফ হোসেন। সভায় সারা বাংলাদেশ থেকে বাছাইকৃত ব্রাঞ্চ ম্যানেজার ও এক্সিকিউটিভগণ উপস্থিত ছিলেন। SHARES অর্থনীতি বিষয়: