প্রগতি ইন্স্যুরেন্সের ৩৪৫তম বোর্ড সভা অনুষ্ঠিত প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: প্রগতি ইন্স্যুরেন্স পিএলসি’র ৩৪৫তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত কোম্পানির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সৈয়দ এম. আলতাফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভাইস-চেয়ারম্যান মো. মুশফিকুর রহমানসহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় কোম্পানির পরিচালক এম. এ. আউয়াল, মো. সাইদুর রহমান, নাসির লতিফ, হাজী নিগার জাহান চৌধুরী, নাহরীন ইয়াহিয়া, তাজোয়ার এম. আউয়াল, সৈয়দ মোহাম্মদ জান ও ফরিদা আক্তার উপস্থিত ছিলেন। এছাড়া স্বতন্ত্র পরিচালক মাহবুব আনাম এবং প্রফেসর শামছুন নাহার, পিএইচডিও সভায় অংশ নেন। সভায় কোম্পানির উপদেষ্টা, মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ মুস্তবা, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) অমর কৃষ্ণ শীল, এফসিএ, প্রশাসন ও মানবসম্পদ বিভাগের ডিএমডি মেজর (অব.) সাদাত মো. মুসা, অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের প্রধান মো. নাসির উদ্দিন এবং কোম্পানি সচিব মোহাম্মদ জাফর আলী, এফসিএসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় কোম্পানির বিভিন্ন কার্যক্রম, ব্যবসায়িক অগ্রগতি এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: