সিরাজগঞ্জে আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স এর ব্রাঞ্চ অফিস উদ্বোধন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২৬ বিশেষ বিজ্ঞপ্তিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে শনিবার ( ২৮শে মার্চ ) আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর ব্রাঞ্চ অফিস উদ্বোধন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিইও জনাব নুরে আলম ছিদ্দিকী অভি। অনুষ্ঠানে সিইও জনাব নুরে আলম ছিদ্দিকী অভির পক্ষ থেকে ব্যবসা উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সকলকে গ্রাহকসেবার মান উন্নয়ন, টিমওয়ার্ক বৃদ্ধি এবং সততা ও নিষ্ঠার সাথে কাজ করে প্রতিষ্ঠানের সুনাম আরও সুদৃঢ় করার আহ্বান জানান এবং পাশাপাশি নতুন ব্রাঞ্চকে একটি শক্তিশালী ও সফল ইউনিট হিসেবে গড়ে তোলার জন্য সবাইকে একসাথে কাজ করার অনুপ্রেরণা প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাজেদুল বারী, ডিএমডি (ট্রেনিং), জনাব আব্দুল মোমিন ভূইয়া, সেলস ম্যানেজার এবং জনাব মোঃ সাইফুল ইসলাম, এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোছাঃ স্বপ্না, ব্রাঞ্চ ম্যানেজার। পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত, উৎসবমুখর ও হৃদয়গ্রাহী। সহকর্মীদের আন্তরিক অংশগ্রহণ, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এবং সুন্দর ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে স্মরণীয় ও সফল। SHARES অর্থনীতি বিষয়: