সোনালী ব্যাংক এসএমটির ৪২তম সভা অনুষ্ঠিত প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ণ, মার্চ ৩১, ২০২৬ বিশেষ বিজ্ঞপ্তি: সোনালী ব্যাংক পিএলসির সিনিয়র ম্যানেজমেন্ট টিমের (এসএমটি) ৪২তম সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে সোমবার (৩০মার্চ) এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন এসএমটির চেয়ারম্যান এবং ব্যাংকের এমডি ও সিইও মো. শওকত আলী খান। সভায় অন্যদের মধ্যে সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, প্রধান কার্যালয়, স্থানীয় কার্যালয় ও মাঠ পর্যায়ের সব জেনারেল ম্যানেজারসহ এসএমটি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় এমডি ও সিইও ব্যাংকের সার্বিক ব্যবসায়িক পর্যালোচনা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। SHARES অর্থ নিউজ বিষয়: