A+ ক্রেডিট রেটিং অর্জন করলো এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, মে ২৩, ২০২৬

বিশেষ প্রতিনিধিঃ দেশের ৫ম প্রজন্মের জীবন বীমা প্রতিষ্ঠান এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি সম্প্রতি স্বনামধন্য ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান ARGUS Credit Rating Services Limited কর্তৃক দীর্ঘমেয়াদে (Long Term) “A+” এবং স্বল্পমেয়াদে (Short Term) “ST-2” ক্রেডিট রেটিং অর্জন করেছে। প্রতিষ্ঠানের রেটিং আউটলুক “Developing” হিসেবে ঘোষণা করা হয়েছে।

ARGUS Credit Rating Services Limited তাদের মূল্যায়নে প্রতিষ্ঠানের FY23 থেকে FY24 পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, FY25 ব্যবস্থাপনা আর্থিক তথ্য এবং পরবর্তী সংশ্লিষ্ট তথ্যাবলি বিশ্লেষণ করে এই রেটিং প্রদান করে।

এই গৌরবময় অর্জন কোম্পানির আর্থিক সক্ষমতা, সুশাসন, গ্রাহক আস্থা এবং টেকসই অগ্রযাত্রার একটি আনুষ্ঠানিক স্বীকৃতি। এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স গ্রাহকদের সর্বোত্তম আধুনিক বীমা সেবা প্রদান এবং আর্থিক ভবিষৎ সুরক্ষিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।