আলফা লাইফের সকল গ্রাহক একসাথে পলিসি সমর্পণ করলেও টাকার সমস্যা হবে না: রাজশাহীতে সিইও অভি

প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৪

আলফা লাইফের সকল গ্রাহক একসাথে পলিসি সমর্পণ করলেও টাকার সমস্যা হবে না: রাজশাহীতে সিইও অভি
♦===================================♦

খবর বিজ্ঞপ্তি আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও নুরে আলম ছিদ্দিকী অভি বলেছেন, আমাদের কোম্পানি এখন এমন পর্যায়ে রয়েছে যে, সমর্পণ মূল্য অর্জনকারী সকল গ্রাহক যদি একসাথে তাদের পলিসি ভেঙ্গে ফেলতে চাই তারপরেও সকলের টাকা পরিশোধ করতে আলফার কোন সমস্যা হবে না। কারন সেই পরিমাণ অর্থ আমাদের রিজার্ভ রয়েছে। ১৬ নভেম্বর শনিবার ২০২৪ রাতে রাজশাহীর একটি কনভেনশন হলে কোম্পানি আয়োজিত সেলিব্রেশন ও ডিনার পার্টিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, আমার স্বপ্ন আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্সকে বাংলাদেশের এক নাম্বার কোম্পানিতে রূপান্তর করা। এই দিন আর বেশি দুরে নয় আগামী কয়েক বছরের মধ্যে সেটি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।

বীমা সেক্টরের অমুল পরিবর্তন সাধনের অঙ্গীকার করে তিনি বলেন, আলফার হাত ধরেই এই ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াচ্ছে। আগামীতে এটি একটি উদাহরণ হয়ে থাকবে।

তিনি আরও বলেন, বর্তমানে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানিতে ২৫ হাজার উন্নয়ন কর্মী কাজ করছে। আমার সপ্ন আগামীতে ১ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে এই কোম্পানি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি কোম্পানির ডি.এম.ডি (ট্রেনিং) সাজেদুল বারী বলেন, আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স একটি সুশৃংখল কোম্পানি। গ্রাহকের সেবার মান ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরলস ভাবে কাজ করে চলেছে। আর এর পেছনের কারিগর হচ্ছে আমাদের সিইও নুরে আলম ছিদ্দিকী অভি স্যার।

বিশেষ অতিথি রাজশাহী মেডিকেল কলেজের অর্থপেডিক সার্জন ডা: বি কে দাম বলেন, বেশ কয়েকটি বীমা কোম্পানিতে আমার পলিসির মেয়াদ পূর্ণ হয়েছে এবং আলফা লাইফেও পলিসির মেয়াদ পূর্ণ হয়েছে কিন্তু আলফা লাইফ নির্ধারিত দিনেই আমার পলিসির টাকা দিয়ে দিয়েছে এটা অন্য কোম্পানির চাইতে নিঃসন্দেহে ব্যতিক্রম।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স ডিপার্টমেন্ট এর অধ্যাপক আব্দুল কুদ্দুস বলেন, বাংলাদেশের কিছু বীমা কোম্পানির কারণে পুরো সেক্টর নিয়ে আজ মানুষের মধ্যে নেগেটিভ ধারণা তৈরি হয়েছে। এসবের মাঝেও আলফা লাইফের মত যেসব ভালো কোম্পানি আছে যারা নির্ধারিত দিনেই গ্রাহকের টাকা পরিশোধ করে চলেছে তাদের বিষয়টা প্রচার হচ্ছে না। মানুষের মাঝে শুধু নেগেটিভটা প্রচার হচ্ছে। সবাইকে বীমা ভেক্টরের ভালো দিকগুলো তুলে ধরতে হবে।

অনুষ্ঠানে কোম্পানিটির রাজশাহী অফিসের যে সকল কর্মকর্তা মালদ্বীপ আন্তর্জাতিক ট্যুর অর্জন করেছে তাদেরকে রাজশাহী অফিসের পক্ষ থেকে জমকালো সম্মাননা দেওয়া হয়।

আলফা ইসলামী লাইফ ইন্সুইরেন্স এর রাজশাহী সেলস্ অফিসের ইনচার্জ ও সেলস্ ম্যানেজার আব্দুল্লাহ আল মাহমুদ সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যন্নদের মধ্যে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স ডিপার্টমেন্ট এর অধ্যাপক আব্দুল কুদ্দুস, রাজশাহী মেডিকেল কলেজের অর্থপেডিক সার্জন ডা: বি কে দাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মাহমুদুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, আলফা ইসলামী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লি: এর এ্যাসিস্টেন্ট সেলস্ ম্যানেজার আসাদুল্লাহ আল গালিব, বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার ও আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর ব্রাঞ্চ ম্যানেজার মাহাতাব উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার ও আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর ইউনিট ম্যানেজার রবিউল ইসলাম সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এতে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর ব্রাঞ্চ ম্যানেজার গোলাম মাওলা শাহীন, গুলজার হোসেন বাচ্চু, মনিরুজ্জামান, আশরাফ আলী, ইউনিট ম্যানেজার, কামরুজ্জামান বাদশা, মানিক চাঁদ, আকরাম আলী, সাইমুম হাসান রওনক, মজিবুর রহমান প্রামানিক প্রমুখ উপস্থিত ছিলেন।