আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড ও ভলান্টারি সার্ভিস ওভারসিজ এর মধ্যে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৬ সংবাদ বিজ্ঞপ্তিঃ আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এবং ভলান্টারি সার্ভিস ওভারসিজ (ভিএসও) এর মধ্যে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ০২ মার্চ (সোমবার) আস্থা লাইফের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ) এবং ভলান্টারি সার্ভিস ওভারসিজ (ভিএসও) এর বাংলাদেশস্থ কান্ট্রি ডিরেক্টর খাবিরুল হক কামাল চুক্তিতে স্বাক্ষর করেন। এছাড়া উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই চুক্তির মাধ্যমে ভলান্টারি সার্ভিস ওভারসিজ এর সকল কর্মকর্তা ও কর্মচারী এবং তাদের পরিবারবর্গগণ (ডিপেন্ডেন্ট) আস্থা লাইফের গ্রুপ বীমার আওতায় জীবন ও স্বাস্থ্য বীমা কভারেজ পাবেন। উল্লেখ্য, ভলান্টারি সার্ভিস ওভারসিজ (ভিএসও) একটি আন্তর্জাতিক উন্নয়নমূলক দাতব্য সংস্থা। লন্ডনে এর যাত্রা শুরু হলেও যুক্তরাষ্ট্র, কানাডা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, ফিলিপাইন, চীন, নেপাল, ভারতসহ বিশে^র বিভিন্ন দেশে সমন্বিত শিক্ষা, স্বাস্থ্য ও জীবিকা উন্নয়ন কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে এর আন্তর্জাতিক কার্যক্রম ব্যাপকভাবে বিস্তৃত ও সমাদৃত। সংস্থাটি বাংলাদেশেও রোহিঙ্গা শরণার্থী সমস্যা মোকাবেলায় গৃহভিত্তিক শিশুসেবা ও শিক্ষা (ইসিসিই) কর্মসূচি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনার পাশাপাশি দরিদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের জীবিকা ও মান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। অপরদিকে, “সুরক্ষিত জীবনের প্রতিশ্রুতি” এই প্রতিপাদ্যে অঙ্গীকারবদ্ধ আস্থা লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের দক্ষ নেতৃত্ব ও ভাবাদর্শ যেমনঃ প্রতিশ্রুতি রক্ষা, স্বচ্ছতা, দায়িত্বশীলতা ও গ্রাহক সেবা ইত্যাদির প্রতিফলন ঘটিয়ে অত্যন্ত উচুমানের দৃষ্টান্ত স্থাপনপূর্বক জীবন বীমার প্রতি সাধারণ মানুষের নির্ভরযোগ্যতা ও বিশ^াস ফেরাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। SHARES অর্থনীতি বিষয়: