আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড ও ট্রাস্ট ব্যাংক এর মধ্যে ক্রেডিট শিল্ড বীমা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তিঃ আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এবং ট্রাস্ট ব্যাংক পিএলসি এর মধ্যে ক্রেডিট শিল্ড বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রবিবার (২৯ মার্চ) ট্রাস্ট ব্যাংক পিএলসি এর প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ) এবং ট্রাস্ট ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহসান জামান চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন। এছাড়া উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক বলেন, এই চুক্তির মাধ্যমে সকল ক্রেডিট কার্ড হোল্ডারগণ এর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পেরে আমরা আনন্দিত। আমরা বিশ্বাস করি, আস্থা লাইফ এর সাথে আমাদের এ বন্ধন বা সহযোগীতা গ্রাহকদের জীবনকে আরো নিরাপদ ও নিশ্চিন্ত করতে অগ্রণী ভূমিকা রাখবে।

অপরদিকে, আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা বলেন, ট্রাস্ট ব্যাংক পিএলসি এর সাথে ক্রেডিট শিল্ড বীমা চুক্তির মাধ্যমে আস্থা লাইফের মূল কার্যক্রম তথা গ্রাহকদের জন্য বীমা সেবা ও আর্থিক নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে। তিনি আরো বলেন, “সুরক্ষিত জীবনের প্রতিশ্রুতি” এই প্রতিপাদ্যে অঙ্গীকারবদ্ধ আস্থা লাইফ ইন্স্যুরেন্স; বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের দক্ষ নেতৃত্ব ও ভাবাদর্শ যেমনঃ প্রতিশ্রুতি রক্ষা, স্বচ্ছতা, দায়িত্বশীলতা ও গ্রাহক সেবা ইত্যাদির প্রতিফলন ঘটিয়ে অত্যন্ত উচুমানের দৃষ্টান্ত স্থাপনপূর্বক জীবন বীমার প্রতি সাধারণ মানুষের নির্ভরযোগ্যতা ও বিশ^াস ফেরাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এই চুক্তির মাধ্যমে ট্রাস্ট ব্যাংক পিএলসি এর সকল ক্রেডিট কার্ড হোল্ডারগণ আস্থা লাইফের গ্রুপ বীমার আওতায় জীবন বীমা কভারেজ পাবেন। পাশাপশি অনাকাঙ্খিত পরিস্থিতিতেও তাদের পরিবারগণের আর্থিক নিরাপত্তা বজায় থাকবে।