এনআরবি ইসলামিক লাইফ এর মিরপুর বিভাগীয় কার্যালয়ে কর্মী উন্নয়ন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৫ এনআরবি ইসলামিক লাইফ এর মিরপুর বিভাগীয় কার্যালয়ে কর্মী উন্নয়ন সভা ও ইফতার মাহফিল-২০২৫ অনুষ্ঠিত নিজস্ব প্রতিনিধিঃ এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মিরপুর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে কর্মী উন্নয়ন সভা ও ইফতার মাহফিল-২০২৫ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোঃ শাহ্ জামাল হাওলাদার, বিশেষ অতিথি ছিলেন সহকারি ব্যবস্থাপনা পরিচালক জনাব শরীফ মোঃ শহিদুল ইসলাম এবং প্রশিক্ষণ ও গবেষণা বিভাগীয় প্রধান জনাব মো. মাহমুদুল ইসলাম। সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের এসইভিপি ও মিরপুর বিভাগীয় অফিস ইনচার্জ জনাব তাসলিমা আক্তার হ্যাপির সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জনাব আব্দুর রহমান শিহাব, ইভিপি (সেলস অ্যান্ড মার্কেটিং), জনাব রুবিনা মাহমুদ, ইভিপি (সেলস অ্যান্ড মার্কেটিং) সহ এসভিপি, ডিজিএম এবং অন্যান্য স্থানীয় কর্মী-কর্মকর্তাগণ। SHARES অর্থ নিউজ বিষয়: