ক্যাশ ডিভিডেন্ড পেল প্রভাতি ইন্স্যুরেন্সের বিনিয়োগকারীরা

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র আরও জানায়, প্রভাতি ইন্স্যুরেন্স ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটি ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।