জনতা ব্যাংক পিএলসি’র যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৬ সংবাদ বিজ্ঞপ্তিঃ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে জনতা ব্যাংক পিএলসির চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমানের নেতৃত্বে সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর আগে সকালে ব্যাংকের প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় ব্যাংকের পরিচালক আব্দুল মজিদ শেখ ও আব্দুল আউয়াল সরকারসহ উর্ধ্বতন নির্বাহীবৃন্দসহ, জাতীয়তাবাদী অফিসার সংগঠনের নেতৃবৃন্দ ও জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। SHARES অর্থনীতি বিষয়: