জনতা ব্যাংকে ইনোভেশন প্রদর্শনী অনুষ্ঠিত

প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, মে ২০, ২০২৬

বিশেষ প্রতিনিধিঃ জনতা ব্যাংক পিএলসি’র প্রধান কার্যালয়ে মঙ্গলবার ( ১৯ মে) ইনোভেশন প্রদর্শনী এবং শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচন ২০২৫-২৬ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন ব্যাংকের মাননীয় চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ও ইনোভেশন কমিটির চিফ ইনোভেশন অফিসার ফরিদা ইয়াসমিন।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান

উক্ত অনুষ্ঠানে মোট দশটি নির্বাচিত উদ্ধাবনী উদ্যোগের উপস্থাপন করা হয়।