নবাবগঞ্জ জেলায় পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, মে ১৭, ২০২৬ বিশেষ প্রতিনিধিঃ নবাবগঞ্জ জেলায় পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র উদ্যোগে রবিবার (১৭ মে) বার্ষিক সম্মেলন ও বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরাম-এর প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য জনাব বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব বি এম শওকত আলী। অনুষ্ঠানে বীমা গ্রাহকদের মাঝে দাবির চেক হস্তান্তর করা হয়। এ সময় বক্তারা বীমা সেবার গুরুত্ব, গ্রাহক আস্থা বৃদ্ধি এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। এছাড়াও অনুষ্ঠানে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। SHARES অর্থনীতি বিষয়: