ফার্স্ট ফাইন্যান্সের লভ্যাংশ নেই, বার্ষিক লোকসান ৬.৬৬ টাকা

প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৬

নিজস্ব প্রতিনিধি : পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ অর্থবছরে শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৬ টাকা ৬৬ পয়সা। আগের বছরের তুলনায় লোকসানের পরিমাণ বেড়েছে। ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৬ টাকা ১ পয়সা।

লভ্যাংশ না দেওয়ার এ সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১৭ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমে অংশগ্রহণের যোগ্যতা নির্ধারণে ২২ জুলাই রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

এদিকে, কোম্পানিটি ২০২৬ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি–মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও প্রকাশ করেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮৭ পয়সা, যা আগের বছরের একই সময়ের ১ টাকা ২৭ পয়সা লোকসানের তুলনায় বেশি।

এ ছাড়া, ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৭ টাকা ৮৮ পয়সা।