স্বদেশ ইসলামী লাইফ এর বরিশালে নতুন অফিস উদ্বোধন প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৪ স্বদেশ ইসলামী লাইফ এর বরিশালে নতুন অফিস উদ্বোধন নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি বরিশাল বিভাগীয় শহরের প্রাণকেন্দ্রে স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর সাংগঠনিক কার্যালয় উদ্বোধন করা হয়। এই উপলক্ষে উক্ত সংগঠনের প্রায় ২০০ জন কর্মী, কর্মকর্তা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে ব্যবসা এবং সংগঠন বৃদ্ধি কল্পে বিশেষ আলোচনা করা হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয় থেকে আগত কোম্পানির উপঃ ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাঈন উদ্দিন, মোঃ খালেদ বিন রউফ, নির্বাচন অফিসার ভোলা। বিশেষ অতিথি জনাব মোঃ সাজেদুল ইসলাম জিএম পিরোজপুর জেলা অফিস । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মহিবুল হাসান খান ইনচার্জ স্বদেশ ইসলামী লাইফ বরিশাল বিভাগীয় কার্যালয়, প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বীমা একটি আধুনিক পেশা, এই পেশায় কাজ করলে দেশ এবং জাতীর উন্নতি করা সম্ভব, এবং বীমার সুবিধা নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে উপস্থিত সকলকে নিয়ে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয় SHARES অর্থনীতি বিষয়: