বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান

প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৬

আলী আহসান রবি

২৫ ফেব্রুয়ারি, ,২০২৬

Bangladesh Bank Order, 1972 (President’s Order No. 127 of 1972) এর 10(5) অনুযায়ী জনাব মোঃ মোস্তাকুর রহমান এফসিএমএ-কে অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাঁর যোগদানের তারিখ থেকে ৪ (চার) বছরের জন্য নম্বর- ৫৩,০০,০০০০.৩১১.১১.০১৬.১৭-১০৭ তারিখ: ১২ ফাল্গুন ১৪৩২ ও ২৫ ফেব্রুয়ারি ২০২৬ প্রজ্ঞাপনমূলে বাংলাদেশ ব্যাংক-এর গভর্নর পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

জনাব মোঃ মোস্তাকুর রহমান এফসিএমএ গভর্নর পদে নিয়োজিত থাকাকালীন সরকারের সাথে সম্পাদিত চুক্তির শর্ত মোতাবেক বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক হতে গ্রহণ করবেন। এ নিয়োগের অন্যান্য বিষয় চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

এছাড়া অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ১৩ আগষ্ট, ২০২৪ তারিখের ৫৩.০০.০০০০.৩১১.১১.০১৬.১৭-৬০ সংখ্যক প্রজ্ঞাপনমূলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগকৃত ড. আহসান এইচ মনসুর এর নিয়োগের অবশিষ্ট মেয়াদ নম্বর-৫৩,০০,০০০০,৩১১.১১.০১৬,১৭-১০৬তারিখ: ১২ ফাল্গুন ১৪৩২ ও ২৫ ফেব্রুয়ারি ২০২৬ প্রজ্ঞাপন দ্বারা বাতিল করা হয়েছে
জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখা থেকে আলাদা প্রজ্ঞাপন দ্বারা এ আদেশ জারি করা হয়েছে।