বীমা দাবি পরিশোধ করেছে সাউথ এশিয়া ইন্স্যুরেন্স প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৬ বিশেষ প্রতিনিধি : সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নুরুল আলম চৌধুরী এলিট শাখার বীমাগ্রহীতা মেসার্স সাদিপ এন্টারপ্রাইজের অগ্নি বীমা দাবি বাবদ ২ কোটি ৫২ লাখ ৪৮ হাজার ৪৫৫ টাকার চেক হস্তান্তর করেছেন। এ সময় বীমাগ্রহীতা আবুল কালাম আজাদ, সাউথ এশিয়া ইন্স্যুরেন্সের সহব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মো. আব্দুর রাজ্জাক এলএলএম এসিএস এসইভিপি, প্রধান অর্থ কর্মকর্তা মো. হুমায়ুন কবির শিমুল এবং ডেপুটি ভাইস প্রেসিডেন্ট ও বিভাগীয় প্রধান (দাবি ও পুনঃবীমা বিভাগ) মো. মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন। SHARES অর্থনীতি বিষয়: