বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের ময়মনসিংহ ঘাটাইলে উন্নয়ন সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৪ বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের ময়মনসিংহ ঘাটাইলে উন্নয়ন সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান নিজস্ব প্রতিনিধিঃ আজ ১৬ নভেম্বর ২০২৪ শনিবার বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর আওতাধীন ময়মনসিংহ ডিভিশন কার্যালয়ের মাধ্যমে ঘাটাইল জোনাল অফিসে উন্নয়ন সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে ঘাটাইল জোনাল অফিসের ইনচার্জ ও এএডি মোঃ শিবলু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা ও সিইও মোঃ নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুম হাসান জামাল। অনুষ্ঠানে অত্র এলাকার প্রায় ৭০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। News PhotoCard SHARES ব্যাংক বিমা অর্থ বিষয়: