বোর্ড সভার তারিখ জানিয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো

প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ, জুলাই ২০, ২০২৬

নিজস্ব প্রতিনিধি : পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি পিএলসির পরিচালনা পর্ষদের সভা আগামী ২৩ জুলাই অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, ওই দিন বিকেল ৫টায় বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন ২০২৬ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।