মাত্র ৩ কার্যদিবসে জেনিথ ইসলামী লাইফ এর মৃত্যুদাবীর চেক হস্তান্তর প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৬ খবর বিজ্ঞপ্তিঃ লক্ষ্মীপুরে জেনিথ ইসলামি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ঈদ পুনর্মিলনী ও মৃত্যুদাবি চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ ২০২৬) লক্ষ্মীপুর সেলস অফিসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মোঃ আরিফ হোসেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আজ আমরা অত্যন্ত আনন্দিত যে, আমরা আমাদের কথা রাখতে পেরেছি। জেনিথ ইসলামী লাইফ সবসময়ই বিশ্বাস করে যে, মানুষের বিপদে পাশে দাঁড়ানোই বীমার প্রকৃত উদ্দেশ্য। মাত্র ৩ কর্মদিবসের মধ্যে মৃত্যুদাবীর চেক হস্তান্তর করতে পারা আমাদের টিমের নিরলস পরিশ্রম এবং গ্রাহকদের প্রতি আমাদের দায়বদ্ধতারই বহিঃপ্রকাশ। আমরা চাই জেনিথ হবে সাধারণ মানুষের আস্থার প্রতীক। লক্ষ্মীপুরের এই উন্নয়ন কর্মকর্তাদের হাত ধরেই ইনশাআল্লাহ আমরা স্বচ্ছতা ও সততার মাধ্যমে বীমা সেবাকে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেব। আজকের এই ঈদ পুনর্মিলনী আমাদের বন্ধনকে আরও সুদৃঢ় করুক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর পৌর বিএনপি’র সভাপতি রেজাউল করিম লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চিফ অপারেশন অফিসার (সিওও) মোঃ শাহাদাত হোসেন, ইভিপি নুরুল ইসলাম এবং সেলস ম্যানেজার জনাব আবুল মোবারক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসিস্ট্যান্ট ম্যানেজার শাহাদাত হোসেন নাকিব। প্রায় শতাধিক কর্মীর উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশে সভা অনুষ্ঠিত হয়। মাত্র ২,০০০ টাকা প্রিমিয়াম জমা প্রদানকারী গ্রাহক দিদার হোসেন (১৯)-এর মৃত্যু দাবীর ৮৩ হাজার ৪৫৬ টাকার চেক তার পরিবারের সদস্যদের হাতে হস্তান্তর করা যা গ্রাহকসেবার প্রতি জেনিথ ইসলামী লাইফের দায়বদ্ধতা ও আস্থার প্রতিফলন। SHARES অর্থনীতি বিষয়: