শরীয়াহভিত্তিক বীমা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার প্রত্যয় সোনালী লাইফ ইন্স্যুরেন্সের শরীয়াহ কাউন্সিলের ৩৪তম সভায় প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৬ সংবাদ বিজ্ঞপ্তিঃ সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির শরীয়াহ কাউন্সিলের ৩৪তম সভা শনিবার (১৯ জুলাই) কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় শরীয়াহভিত্তিক বীমা ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও গ্রাহকবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয় এবং এ লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন কাউন্সিলের সদস্যরা। সভায় সভাপতিত্ব করেন শরীয়াহ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী। ভাইস চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মুহাম্মাদ নজরুল ইসলাম আল-মারুফ মাদানী এবং সদস্য সচিব হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক শায়েখ এবিএম মাছুম বিল্লাহ। এছাড়াও সভায় সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ড. মাওলানা আবু ছালেহ পাটোয়ারী, মুফতি মাওলানা মো. সাইফুল কাবির, সাইয়্যেদ জারির জাফরী মাদানী, মোস্তফা কামরুস সোবহান, ফৌজিয়া কামরুন তানিয়া এবং শেখ মো. ড্যানিয়েল। কোম্পানির পক্ষ থেকে সভায় অংশগ্রহণ করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মো. আবদুল হান্নান, প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, এইচআইএসি মো. আলী রেজা, প্রধান তথ্য কর্মকর্তা (সিআইও) হাসিব রেজা, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানি সেক্রেটারি মো. আব্দুর রব, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এইচআর এস. এম. নূরে আলম, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মোহাম্মদ আলাউদ্দীন এবং এসইও ও মুরাকিব মো. আবুবকর সিদ্দিক। সভায় শরীয়াহভিত্তিক জীবন বীমা কার্যক্রমের সার্বিক অগ্রগতি, শরীয়াহ নীতিমালার যথাযথ বাস্তবায়ন, পরিচালন কার্যক্রমে শরীয়াহ অনুসরণের বিভিন্ন দিক এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে গ্রাহকদের আস্থা ও সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন কাউন্সিলের সদস্যরা। সভায় বক্তারা বলেন, ইসলামী শরীয়াহর মূলনীতি অনুসরণ করে পরিচালিত বীমা ব্যবস্থা মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নৈতিক ও সামাজিক দায়বদ্ধতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ লক্ষ্য বাস্তবায়নে শরীয়াহ কাউন্সিল এবং কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মধ্যে সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। সভা শেষে শরীয়াহ কাউন্সিলের সদস্যবৃন্দ শরীয়াহসম্মত বীমা ব্যবস্থাকে আরও শক্তিশালী, স্বচ্ছ ও গ্রাহকবান্ধব করতে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি দেশের ইসলামী বীমা খাতের টেকসই উন্নয়ন এবং গ্রাহকদের জন্য শরীয়াহসম্মত সেবার পরিধি সম্প্রসারণে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ভবিষ্যতেও কার্যকর ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: