সন্ধানী লাইফ ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশের মধ্যে ব্যাংকাসুরেন্স সমঝোতা স্মারক স্বাক্ষর প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৬ খবর বিজ্ঞপ্তিঃ দেশের জনগণের জন্য আধুনিক ও সমন্বিত বীমা সেবা নিশ্চিত করার লক্ষ্যে সোমবার (১২ জানুয়ারী) সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর মধ্যে একটি ব্যাংকাসুরেন্স চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদাত এবং সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড-এর মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা। উক্ত অনুষ্ঠানে সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড -এর মীর আরিফুল ইসলাম, ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও, সন্ধানী লাইফ ইনস্যুরেন্স -এর মো. মাহবুবুর রহমান, এসভিপি ও সিএফও(সিসি), মো. মিজানুর রহমান, কোম্পানী সেক্রেটারি, আবদুল্লাহ আল মামুন, এভিপি, ব্যাংকাসুরেন্স বিভাগ এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি -এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। SHARES অর্থনীতি বিষয়: