সাউথইস্ট ব্যাংক এর ‘বেতন কার্ড’ ইন্স্যুরেন্স ক্লেইমের চেক হস্তান্তর প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৬ বিশেষ প্রতিবেদকঃ সাউথইস্ট ব্যাংক পিএলসির ‘বেতন কার্ড’ কর্মসূচির আওতায় গ্রুপ ইন্স্যুরেন্স সুবিধার অংশ হিসেবে শ্রাবণী নিটওয়্যার লিমিটেডের মৃত কর্মচারীর পরিবারের কাছে ইন্স্যুরেন্স ক্লেইম চেক হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সাউথইস্ট ব্যাংকের এমডি মো. খালিদ মাহমুদ খান ও শ্রাবণী নিটওয়্যারের এমডি মো. বেলায়েত হোসেন রিপন উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের এএমডি আবিদুর রহমান চৌধুরী ও মো. মাহবুব আলম, ডিএমডি মাসুম উদ্দিন খান, মোহাম্মদ রাশেদুল আমিন ও মো. সেকান্দার-ই-আজম। SHARES অর্থনীতি বিষয়: