আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্সে “মাসিক ব্রাঞ্চ ম্যানেজার মিটিং মে-২০২৫” অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, মে ৪, ২০২৫

শনিবার ( ৩ মে ২০২৫ ) আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এর প্রধান কার্যালয়ের সেমিনার কক্ষে “মাসিক ব্রাঞ্চ ম্যানেজার মিটিং মে-২০২৫ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নুরে আলম ছিদ্দিকী অভি। উপস্থিত ছিলেন জনাব সাজেদুল বারী, ডিএমডি (ট্রেনিং), জনাব মোহাম্মদ শাহ আলম মামুন, ডি.এম.ডি. (অপারেশন) এবং সারাদেশ থেকে আগত সেলস ম্যানেজার, এসিসট্যান্ট সেলস ম্যানেজার এবং ব্রাঞ্চ ম্যানেজারবৃন্দ।

সিইও নুরে আলম ছিদ্দিকী অভি আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এর লিডারদের সঙ্গে নিয়ে প্রধান কার্যালয়ের দ্বিতীয় তলায় নিজস্ব তত্ত্বাবধানে এবং নতুন আঙ্গিকে (এফএ,ইউএম ও বিএমসহ কর্মকর্তাদের সাথে যোগাযোগ, ল্যাপস এবং রানিং পলিসি গ্রাহকদের সাথে যোগাযোগসহ সর্বপরি গ্রাহক সেবা প্রদানের নিমিত্তে) ৫৭ জন নারী কাস্টমার কেয়ার অফিসারের সমন্বয়ে কাস্টমার কেয়ার সেন্টারের শুভ উদ্বোধন করেন । সেই সাথে ১৬ জন ব্রাঞ্চ ম্যানেজারের চেম্বার সম্বলিত সপ্তম তলা এবং ৩৫ জন ইউনিট ম্যানেজারের চেম্বার সম্বলিত ৬ষ্ঠ তলার শুভ উদ্বোধন করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারী-এপ্রিল মাস পর্যন্ত প্রথম চার মাসের অর্জিত প্রিমিয়াম হতে ২০২৫ সালের জানুয়ারী-এপ্রিল মাস পর্যন্ত প্রথম চার মাসে প্রায় ৩ কোটি টাকার প্রিমিয়াম বেশি সংগৃহীত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি নতুন লিডারদের উষ্ণ অভ্যর্থনা জানান, সেই সাথে রেকর্ড পরিমাণ প্রিমিয়াম অর্জনের জন্য কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।

এন এস