আলফা ইসলামী লাইফ এর মাসিক ব্রাঞ্চ ম্যানেজার মিটিং ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৬

বিশেষ বিজ্ঞপ্তিঃ বৃহস্পতিবার ( ০২ এপ্রিল ) আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় মাসিক ব্রাঞ্চ ম্যানেজার মিটিং (এপ্রিল ২০২৬) ও ঈদ পুনর্মিলনী।

প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব নুরে আলম ছিদ্দিকী অভি।

এছাড়াও উপস্থিত ছিলেন জনাব সাজেদুল বারী (ডিএমডি-ট্রেনিং), জনাব মোহাম্মদ শাহ আলম মামুন (ডিএমডি-অপারেশন), জনাব মুত্তাকিন ইসলাম মুক্তা (এসইভিপি ও হেড অব ট্রেনিং)সহ সম্মানিত ঊর্ধ্বতন কর্মকর্তা ও মাঠ পর্যায়ের উন্নয়ন কর্মকর্তাবৃন্দ।

সভায় প্রতিষ্ঠানের চলমান অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং মাঠপর্যায়ে কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

একইদিনে সন্ধ্যা ৬.০০টা থেকে রাজধানীর The Green Lounge, Rupayan Trade Center, Dhaka-এ প্রধান কার্যালয়ের সকল কর্মকর্তা, কর্মচারী ও এক্সিকিউটিভদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় “MD’s Night-2026”।

এ আয়োজনে মাননীয় সিইও স্যার পুনরায় আইডিআরএ থেকে আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র সিইও হিসেবে অনুমোদন লাভ করায় প্রধান কার্যালয়ের হেড অব ডিপার্টমেন্টগণ ও এক্সিকিউটিভদের প্রতিনিধিরা তাঁকে ফুলেল শুভেচ্ছায় অভিনন্দিত করেন। তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও ব্যবসায়িক অগ্রগতির জন্য নিষ্ঠার সাথে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

পরবর্তীতে জাঁকজমকপূর্ণ বুফে ডিনার ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান সকলের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।

পরদিন শুক্রবার (০৩ এপ্রিল) সাভারের নবীনগরে অবস্থিত নন্দন পার্কে প্রায় ২০০০ উন্নয়ন কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বার্ষিক প্রীতিমিলনী ও বনভোজন-২০২৬।

সারাদিনব্যাপী আনন্দ, মিলনমেলা, খেলাধুলা ও বিনোদনের মধ্য দিয়ে দিনটি ছিল সত্যিই স্মরণীয়। দিনশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আকর্ষণীয় লটারি ড্র-এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।