কুমিল্লার কোম্পানীগঞ্জে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, মে ৯, ২০২৬ সংবাদ প্রতিনিধিঃ কুমিল্লার কোম্পানীগঞ্জ শাখায় শনিবার (০৯ মে) জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি চেক হস্তান্তর ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। গ্রাহক মরহুমা জোহরা বেগম এর মৃত্যুদাবীর ১ লক্ষ ৯৭ হাজার চেক পলিসির নমিমীর নিকট হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও কোম্পানীর বিনিয়োগ কমিটির চেয়ারম্যান জনাব মোঃ ছায়েদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারী জেনারেল ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার জনাব এস এম নুরুজ্জামান, অবলিখন ও কাস্টমার সার্ভিস বিভাগের এসভিপি ও ইনচার্জ জনাব মোহাম্মদ শাহাদাৎ হোসেন, সংগঠন প্রধান জনাব মোঃ হাবিবুর রহমান, দারুস সুন্নাহ আল ইসলামীয়া মাদ্রাসার বিভাগীয় প্রধান আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ কারী আবু হানিফ। সভার সভপতিত্ব করেন কোম্পানীগঞ্জ শাখা অফিসের ইনচার্জ জনাব মোঃ আবুল বাশার। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সিনিয়র উন্নয়ন কর্মকতা জনাব মোঃ আক্তারুজ্জামান। সভ শেষে প্রধান অতিথি ব্যবসা সফল কর্মকর্তাদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। SHARES অর্থনীতি বিষয়: